৪১৮ রানে পিছিয়ে নিউজিল্যান্ড
প্রথম দিনটা শেষ হয়েছিল ভারতের একাধিপত্য দিয়ে। তবে আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিনটা হয়েছে বলা চলে দুই দলের সমানে সমান। আগের দিনের ৩ উইকেটে ৩২৯ রান থেকে প্রথম ইনিংসে ভারতীয় দল অলআউট হয়ে যায় ৪৮৭ রানে। নিউজিল্যান্ডের বোলারদের সফলতার পর সফল হয়েছেন ভারতের বোলাররাও। দ্বিতীয় দিনের খেলা শেষে ৬৯ রান তুলেছে নিউজিল্যান্ড, কিন্তু চলে গেছে দুটি উইকেট। প্রথম ইনিংসের খেলায় এখন পর্যন্ত ভারতের চেয়ে ৪১৮ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।দিনের শুরুটা ভালোই এনে দিয়েছিলেন আগের দিন অপরাজিত থাকা শচীন টেন্ডুলকার ও লক্ষ্মণ। সাজঘরে ফেরার আগে প্রত্যেকেই দলীয় সংগ্রহে যোগ করেন ৪০ রান। কিন্তু এরপর যেন আসা-যাওয়ার খেলা খেলেছেন ভারতীয় ব্যাটসম্যানরা। তবে ব্যতিক্রম ছিলেন হরভজন সিং। ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে হরভজন করেন ক্যারিয়ারসেরা ৬৯ রান। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট লাভ করেছেন অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি। প্যাটেল শিকার করেছেন তিনটি উইকেট।ভারতীয় ব্যাটসম্যানদের হতাশার পর হতাশায় ডুবেছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাও। ইনিংসের তৃতীয় ওভারেই জহির খান তুলে নেন প্রথম উইকেট। দলীয় ২৭ রানে ওঝার শিকার ওয়াটলিং। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় ম্যাককুলাম অপরাজিত ছিলেন ৩৮ রানে।—ক্রিকইনফো