৪২ বলের ম্যাচে ৩২ রানে জয়ী দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ ওভারের মিনি ক্রিকেট কাল মাইক্রো মিনি হয়ে নেমে এল ৭ ওভারে। অথচ কালই প্রথম গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড়। মনে হচ্ছিল সত্যি সত্যিই একটা বিশ্বকাপ হচ্ছে শ্রীলঙ্কায়। প্রায় পৌনে তিন ঘণ্টার বৃষ্টি আকাঙ্ক্ষিত এই লড়াইয়ের দৈর্ঘ্য কমিয়ে আনল। যত কম দৈর্ঘ্য, তত বেশি উত্তেজনা—এই তত্ত্বটা শেষ পর্যন্ত খাটতে দিলেন না এবি ডি ভিলিয়ার্স। তাঁর ১৩ বলে ৩০ রানের ছোট্ট কিন্তু ঝোড়ো ইনিংসের সৌজন্যে ওই সাত ওভারেই ৭৮ রান তুলল দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫ বলে ১২ রান করলেন জেপি ডুমিনি। দুই ওপেনিং বোলার ডেল স্টেইন আর মরনে মরকেলের মাপা বোলিং আর প্রথম ওভারেই তিলকারত্নে দিলশানের রানআউট শ্রীলঙ্কাকে ডানা মেলত দিল না। প্রথম তিন ওভারে তোলা মাত্র ১৫ রান আস্কিং রেটটাকে নিয়ে গেল আকাশে। শেষ পর্যন্ত ৪৬ রানেই ফুরিয়ে গেল শ্রীলঙ্কার ৭ ওভার। ৩২ রানে হারল শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপ দেখল আরেকটি একপেশে ম্যাচ।দুই দলেরই সুপার এইট আগেই নিশ্চিত হয়ে গেছে বলে এই জয়-পরাজয়ে কারোরই ক্ষতি বা লাভ হয়নি। তবে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে একটা মানসিক সুবিধা দক্ষিণ আফ্রিকা অন্তত পেয়ে গেল। টি-টোয়েন্টিতে এই প্রথম মুখোমুখি হলো এই দুই দল। অবশ্য অজন্তা মেন্ডিসের রহস্যের স্বাদ শেষ পর্যন্ত পাওয়া হলো না প্রোটিয়াদের। চোটের কারণে এই ম্যাচ নিয়ে সংশয় ছিল আগের ম্যাচেই ৮ রানে ৬ উইকেট নেওয়া মেন্ডিসের। ‘অগুরুত্বপূর্ণ’ হয়ে পড়া ম্যাচে তাঁকে খেলিয়ে ঝুঁকি নেয়নি শ্রীলঙ্কা। ওয়েবসাইট। সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ৭ ওভারে ৭৮/৪ (লেভি ৪, আমলা ১৬, ডু প্লেসিস ১৩, ডি ভিলিয়ার্স ৩০, ডুমিনি ১২*; কুলাসেকারা ১/৯, মালিঙ্গা ১/২৭, হেরাথ ১/২১, পেরেরা ১/১২)। শ্রীলঙ্কা: ৭ ওভারে ৪৬/৫ (জয়াবর্ধনে ৪, দিলশান ০, মুনাবীরা ১৩, সাঙ্গাকারা ১৩, পেরেরা ১, জীবন ৭*, থিরিমান্নে ৫*; স্টেইন ২/১০, ক্যালিস ১/৯, অ্যালবি ১/৮)। ফল: দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: ডি ভিলিয়ার্স।