৪২৬ রানে এগিয়ে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডারবান টেস্টের নিয়ন্ত্রণটা এসেছিল দ্বিতীয় দিনেই। আজ তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কা এমন উচ্চতায় পৌঁছেছে, সেখান থেকে লঙ্কানদের নামিয়ে ডারবানে জয় পেতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে।দিনের খেলা শেষ হওয়ার সময় দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৭ উইকেটে ২৫৬ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করেছিল ৩৩৮ রান। এরপর ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা লঙ্কান বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১৬৮ রানে গুটিয়ে যায়।দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার চেয়ে ৪২৬ রানে এগিয়ে তিলকরত্নে দিলশানের দল। আলোক-স্বল্পতার কারণে ২২.৩ ওভার আগেই তৃতীয় দিনের খেলা বন্ধ না হলে ব্যবধানটা বড় হতো আরও। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৩৩৮সামারাবিরা ১০২, চান্ডিমাল ৫৮ডি ল্যাং ৮১/৭, মরকেল ৬১/২দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ১৬৮আমলা ৫৪, স্টেইন ২৯*ওলেগেদারা ৫২/৫, হেরাথ ৪৯/৪শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৫৬/৭(তৃতীয় দিনের খেলা শেষে)সাঙ্গাকারা ১০৮, চান্ডিমাল ৫৪স্টেইন ৫৪/৩, তাহির ৬৪/২টস: শ্রীলঙ্কা