প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বইটা বাজারে পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন হলো। প্রকাশের পর প্রথম সপ্তাহেই বিক্রি হয়ে গেছে লাখের ওপর! তবে স্যার অ্যালেক্স ফার্গুসনের আত্মজীবনী নিয়ে কম তোলপাড় হয়নি। কিন্তু এতসব গুণমুগ্ধ পাঠকের মধ্যে খুঁতখুঁতেও আছেন অনেকেই। এর মধ্যে তাঁরা ভুলও বের করে ফেলেছেন। একটা-দুটো নয়, ৪৫টি ভুল! এর সবগুলোই আবার তথ্যের গলদ। যেমন বইয়ে লেখা হয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডে রায়ান গিগসের অভিষেক হয়েছিল ১৬ বছর বয়সে। আসলে সেটা হবে ১৭। এমন আরও কিছু ভুল আছে। তা-ও ভালো, বিব্রত প্রকাশক হডার ও স্ট্রাউটন কিছু পাঠককে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। ওয়েবসাইট।