৪৫তম সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকং ওপেনের শেষ দিনেই সবচেয়ে খারাপ করলেন সিদ্দিকুর রহমান। কাল শেষ রাউন্ডে পারের চেয়ে তিন শট বেশি খেলেছেন বাংলাদেশের গলফার। দুটি বার্ডি করলেও কাল সিদ্দিকুর বগি করেছেন পাঁচটি। চার রাউন্ড মিলিয়ে পারের সমান খেলে শেষ পর্যন্ত যৌথভাবে ৪৫তম হয়েছেন সিদ্দিকুর। পারের চেয়ে ১৩ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার স্যাম ব্রাজেল। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।