৪৬-এ সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাট এড়িয়েছেন সিদ্দিকুর রহমান। মে ব্যাংক মালয়েশিয়ান ওপেনের দ্বিতীয় দিন শেষে পারের চেয়ে এক শট কম খেলে যৌথভাবে ৪৬ নম্বরে আছেন বাংলাদেশের সেরা গলফার। প্রথম দিন পারের সমান ৭২ শট খেলা সিদ্দিকুর দুই রাউন্ড মিলিয়ে খেলেছেন পারের চেয়ে এক শট কম। সিদ্দিকুরের রাউন্ড শেষ হয়ে গেলেও কাল বৃষ্টির কারণে পুরো রাউন্ড শেষ করতে পারেননি অনেকেই।কুয়ালালামপুরে চলমান ২৫ লাখ ডলারের এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের শীর্ষে আছেন যৌথভাবে দুই দক্ষিণ আফ্রিকান হেনি ওটো ও জিবে ক্রুগার। তাঁরা পারের চেয়ে ৯ শট কম খেলেছেন। তিনে আছেন মাত্রই অগাস্টা মাস্টার্সে রানার্সআপ হওয়া আরেক দক্ষিণ আফ্রিকান লুই উসথুইজেন (-৮)।