৪৬ কক্ষের বাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৈতৃক বিষয়-আশয়ের কথা বাদ দিন। ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারে বেকহাম দম্পতি একটা বাড়ি কিনেছেন, নাম বেকিংহাম প্যালেস। এখন অবশ্য থাকছেন লস অ্যাঞ্জেলেসে বিলাসবহুল বাড়িতে। দুবাইয়েও বাড়ি আছে একটা। তার পরও আরও একটা বাড়ি কিনতে যাচ্ছেন তাঁরা। টাকা আছে বলেই অপচয় করছেন, এটাও বলা যাবে না। তাঁদের তিন ছেলে, এক মেয়ে। প্রত্যেকের জন্য একটা করে হলেও তো অন্তত চারটা বাড়ির দরকার! লন্ডনের হল্যান্ড পার্কে ইংল্যান্ডের প্রয়াত চলচ্চিত্র পরিচালক মাইকেল উইনারের ‘উডল্যান্ড’ নামের বাড়িটি পছন্দ হয়েছে বেকহামদের। বাড়িটিতে ৪৬টি কক্ষ, একটা সুইমিংপুল, ছোটখাটো একটা সিনেমা হলমতোও আছে। দাম কত? মাত্র ২২০ কোটি টাকা! ওয়েবসাইট।