৪৬ বছর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত থামছে ফার্গুসন-রথ। কোচিং ক্যারিয়ারের শেষ ২৭টি বছর ম্যানচেস্টার ইউনাইটেডে কাটানোর পর কাল ঘোষণা এল, এবারই শেষ। তিন মৌসুম আগেই ম্যাট বাসবির টানা ২৪ বছর এক ক্লাবে কাটানোর রেকর্ডকে পেছনে ফেলেছিলেন ফার্গুসন। বাসবির কীর্তিও ইউনাইটেডেই। দুই মেয়াদে ২৫ বছর দায়িত্বে ছিলেন, প্রথম দফায় ১৯৪৫ সাল থেকে টানা ২৪ বছর। বিস্ময়কর হলো, ইংলিশ ফুটবলে সবচেয়ে বেশি দিন এক ক্লাবের কোচ হিসেবে কাটানোর রেকর্ডে ফার্গুসনের ওপরে আছে আরও ১০টি নাম। সবার ওপরে ১৯০২ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নকে কোচিং করানো ফ্রেড এভারিস। এই ৪৬ মৌসুমে ওয়েস্ট ব্রমকে দুটি লিগ ও একটি এফএ কাপ জিতিয়েছিলেন তিনি।