৪৬ বছর বয়সে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে বেশি বয়সে বক্সিংয়ের কোনো বিশ্ব শিরোপা জয়ের রেকর্ড করলেন বার্নার্ড হপকিন্স। যুক্তরাষ্ট্রের ৪৬ বছর বয়সী এই বক্সার কানাডার জিন প্যাসকালকে হারিয়ে ডব্লুবিসি লাইট-হেভিওয়েট শিরোপা জিতে ভেঙেছেন একটি পুরোনো রেকর্ড। গত শনিবার কানাডার মন্ট্রিয়লে ১৮ বছরের ছোট প্রতিদ্বন্দ্বীকে হারানো হপকিন্স ভেঙেছেন জর্জ ফোরম্যানের রেকর্ড। ১৯৯৪ সালে মাইকেল মুরারকে নকআউট করে যখন হেভিওয়েট চ্যাম্পিয়ন হন, তখন ফোরম্যানের বয়স ছিল ৪৫।১২ রাউন্ডের লড়াই শেষে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে জেতা প্যাসকাল তাঁর চার দশকজুড়ে চলা পেশাদার ক্যারিয়ারে ৫২টি জয়ের বিপরীতে হেরেছেন মাত্র ৫টিতে। রয়টার্স।