৪৭ রানে গুটিয়ে গেছে অস্ট্রেলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে এক ইনিংসে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার লজ্জা নিউজিল্যান্ডের। সেই লজ্জাটা নিজেদের কাঁধে নেওয়ার আশঙ্কা জাগিয়ে তুলেছিল অস্ট্রেলিয়া। তবে শেষ পর্যন্ত তা হয়নি।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে ২১ রানেই ৯টি উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ৪৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এর আগে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর ছিল ৩৬ রান।দ্বিতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ১ উইকেটে ৮১ রান। জয়ের জন্য আরও ১৫৫ রান দরকার স্বাগতিকদের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ২৮৪ রান। আর দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৯৬ রানে। ওয়েবসাইট।