৫ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল পাকিস্তানের ইনিংসের সবগুলো উইকেটই পেলেন লাসিথ মালিঙ্গা। পাঁচে পাঁচ—লঙ্কান পেসার এই নিয়ে ওয়ানডেতে সাতবার পেলেন ৫ উইকেট। সাতবার ৫ উইকেট পেয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রাও। তবে ম্যাকগ্রা খেলেছেন ২৫০ ম্যাচ, মালিঙ্গা মাত্র ১৬৬। ৫ উইকেট নেওয়ার তালিকায় এই দুজনের ওপরে আছেন চারজন। অস্ট্রেলিয়ার ব্রেট লি ও পাকিস্তানের শহীদ আফ্রিদি নয়বার পেয়েছেন ৫ উইকেট। মুত্তিয়া মুরালিধরন ১০ বার। সবার ওপরে ওয়াকার ইউনিস। পাকিস্তানি ফাস্ট বোলার ২৬২ ম্যাচে ১৩ বার নিয়েছেন ৫ উইকেট।