৫ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় চার মাস আগে যেখানে শেষ করেছিলেন ঠিক যেন সেখান থেকেই জাতীয় লিগটা আবার শুরু করলেন এনামুল হক জুনিয়র। বাঁহাতি স্পিনে কাল মিরপুরে তুলে নিলেন ৬ উইকেট। এবারের জাতীয় লিগে এই নিয়ে ছয়বার ইনিংসে ৫ উইকেট নিলেন জাতীয় দলের বাইরে থাকা এই বোলার। জাতীয় লিগের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি ৫ উইকেটে নেওয়ার রেকর্ড থেকে মাত্র এক ইনিংস দূরে আছেন এনামুল। ২০০৩-০৪ মৌসুমে রাজশাহীর সাইফুল্লাহ খান ও ২০০৫-০৬ মৌসুমে সিলেটের হাসিবুল হোসেন ৭ বার করে নিয়েছিলেন ৫ উইকেট। ওই দুবারই যথাক্রমে ৬৩ ও ৫৭ উইকেট নিয়ে লিগের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন এই দুজন। এবার ৫৯ উইকেট নিয়ে এনামুলও এগোচ্ছেন সেদিকেই।