৫ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার ৫ উইকেট নিলেন ভারনন ফিল্যান্ডার। ৫ উইকেট নেওয়াটাকে ডালভাতই বানিয়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। এই নিয়ে টেস্টে নয়বার ইনিংসে ৫ উইকেটে নিলেন, সেটাও মাত্র ১৫ ম্যাচে। কেপটাউন টেস্টের প্রথম ইনিংস শেষে ৮৩ উইকেট ফিল্যান্ডারের নামের পাশে। ক্যারিয়ারের প্রথম ১৫ টেস্টে সবচেয়ে বেশি ৮৯ উইকেট নিয়েছেন ইংলিশ ফাস্ট বোলার জর্জ লোহম্যান। ক্যারিয়ারের এই পর্যায়ে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়ার রেকর্ডটি টম রিচার্ডসনের। ইংলিশ এই ফাস্ট বোলার ১৪ টেস্টের ক্যারিয়ারেই ৫ উইকেট নিয়েছিলেন ১১ বার।