প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪ রানে ৫ উইকেট। জেমস অ্যান্ডারসনের কারণেই ইংলিশরা ফিরে পেল প্রায় ভুলে যেতে বসা একটি স্বাদ। কালকের ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের আগে সর্বশেষ কোনো ইংলিশ বোলার ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেট পান ২০১১ সালের ফেব্রুয়ারিতে। বিশ্বকাপে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে ৪৮ রানে ৫ উইকেট পেয়েছিলেন টিম ব্রেসনান। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট এল প্রায় ২৯ বছর পর। ১৯৮৪ সালে ওয়েলিংটনে ২০ রানে ৫ উইকেট পান অফ স্পিনার ভিক মার্কস। সব মিলিয়ে ওয়ানডেতে ২৪ বার ৫ উইকেট নিয়েছেন ইংলিশ বোলাররা। অ্যান্ডারসন পেয়েছেন দুবার। দুবার করে পেয়েছেন অ্যান্ড্রু ফ্লিনটফ, মার্ক ইলহাম, ড্যারেন গফ ও ভিক মার্কসও। দুবারের বেশি আর কেউ পাননি। ওয়ানডেতে ইংল্যান্ডের পক্ষে সেরা বোলিং পল কলিংউডের (৬/৩১)।