৫ উইকেট ও হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেল স্টেইন ইনিংসে ৫ উইকেট পেয়েছেন, তার পরও দক্ষিণ আফ্রিকা হেরেছে। এ নিয়ে তিনবার হলো এই ঘটনা। ইনিংসে ৫ উইকেট নিয়েও পরাজয়ের তেতো স্বাদ পাওয়ার তালিকায় অবশ্য স্টেইন আছেন যৌথভাবে ১০-এ। বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের সঙ্গে আছেন আরও ২৮ জন ক্রিকেটার, যাঁরা ৫ উইকেট পাওয়ার পরও হেরেছেন তিনটি ম্যাচে। তালিকার সবার ওপরের নামটি স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনের। ১৪ টেস্টে হেরেছেন মুরালি, যার মধ্যে এক ম্যাচে দুই ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। দুইয়ে রিচার্ড হ্যাডলি (১১ ম্যাচ), তিনে কপিল দেব (১০) ও চারে কোর্টনি ওয়ালশ (৯)। মুরালির রেকর্ড ভাঙার দিকে যেন দ্রুত এগোচ্ছেন পাঁচে থাকা বাংলাদেশের সাকিব আল হাসান (৯)!