৫ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
৩২৭ রানের লক্ষ্য ছুড়ে দেওয়ার পর বোলিংয়েও পাকিস্তানকে ভালোভাবে চেপে ধরেছে বাংলাদেশ। ২০ ওভারে ৪টি মেডেন পাওয়ার পরও কাঙ্ক্ষিত উইকেটের দেখা যেন মিলছিল না। ২০.৪ ওভারে পাকিস্তানের প্রথম উইকেটের পতন। বাংলাদেশের পক্ষে প্রথম ব্রেক থ্রুটি এনে দেন মুমিনুল হক। মুমিনুলের বলে ইমরুল কায়েসের হাতে ক্যাচ দেওয়ার আগে মোহাম্মদ হাফিজ করেছেন ৫২। এরপর মিসবাহ-উল-হকও বেশিক্ষণ দঁাড়াতে পারেননি উইকেটে। ৪ করা পাকিস্তান অধিনায়ককে বোল্ড করেছেন সাকিব আল হাসান। এরপর শোহেব মাকসুদকেও ফিরিয়েছেন মুমিনুল। ২০.৪ থেকে ২২.৫∏এই ১৪ বলে পাকিস্তানের ৩ উইকেটের পতন। এরপর অবশ্য আহমেদ শেহজাদ ও ফাওয়াদ আলম বিপর্যয় সামাল দেওয়ার চষ্টো করেন। দুজনের চতুর্থ উইকেট জুটিতে আসে ১০৫ রান (৯৪ বলে)। শেহজাদ ছুঁয়েছেন পঞ্চম ওয়ানডে সেঞ্চুরি। ১০৩ করে এ ডানহাতি বোল্ড হয়েছেন আবদুর রাজ্জাকের বলে। এরপর মাহমুদউল্লাহর বলে ফিরেছেন আবদুর রেহমানও।
প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৪১.২ ওভারে ৫ উইকেটে ২২৫। পাকিস্তানের প্রয়োজন ৫২ বলে ১০২।