৫ উইকেটে জিতল উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ দিন শুরুর সময় জয়ের জন্য ৭১ রান প্রয়োজন ছিল ওয়েস্ট ইন্ডিজের, হাতে ছিল ৬ উইকেট। জয়টা পেতে অবশ্য মোটেই বেগ পেতে হয়নি তাদের, পাঁচ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা। ৪৩ রানে অপরাজিত থেকে চন্দরপলই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। সঙ্গে ছিলেন নারসিং দেওনারায়ণ। পরশু পার্টটাইমার দেওনারায়ণ (৪/৩৭) ও সুনীল নারাইনের (৩/১৯) স্পিনে দ্বিতীয় ইনিংসে ১৫৪ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচসেরা হয়েছেন মারলন স্যামুয়েলস। ওয়েবসাইট।