৫ বলের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃষ্টিতে ম্যাচ নেমে এসেছিল ৯ ওভারে। প্রথম ইনিংস শেষ হলো বৃষ্টি মাথায় নিয়ে। যদি কোনো রকমে ৫ ওভার শেষ করা যায়, এই আশায় বৃষ্টির মধ্যেই শুরু হয়েছিল দ্বিতীয় ইনিংস। কিন্তু বৃষ্টির বেগ এত বাড়ল যে, একসময় বেল তুলতেই হলো আম্পায়ারদের। ৫ ওভার হতে বাকি তখন মাত্র ৫ বল! গত পরশু অল্পের জন্য তাই ফলাফল দেখল না ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি। আজ এজবাস্টনে সিরিজের শেষ ম্যাচ। ওয়েবসাইট।খেলা হয়েছে মাত্র ১৩.১ ওভার, তবে দারুণ ক্রিকেট হলো ওটুকু সময়েই। সুইং-বাউন্স মেশানো গতিময় পেস বোলিং যেমন ছিল, ছিল দারুণ ব্যাটিং আর অসাধারণ ফিল্ডিংয়ের প্রদর্শনীও। ৯ ওভারে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৭৭। টেস্ট থেকে ওয়ানডে হয়ে ৯ ওভারের ম্যাচ, হাশিম আমলার ব্যাট তবু হাসছেই। ৩০ বলে অপরাজিত ৪৭ করেছেন এই ওপেনার, তাঁর সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর। ৪.১ ওভারে ইংল্যান্ড তুলেছিল ২ উইকেটে ২৯। ডাকওয়ার্থ-লুইসে জিততে হলে ৫ ওভার শেষে উইকেট দুটোই থাকলে রান দরকার ছিল ৪২। ইংল্যান্ড পারত কি না জানতে দিল না বৃষ্টি।