প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ ম্যাচের দুটিতে সেঞ্চুরি, একটিতে নড়বড়ে নব্বই ও বাকি দুটোয় ৩৪ ও ৪৫। এটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজে হাশিম আমলার পারফরম্যান্স। সিরিজে মোট রান ৪০২। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের যেটি একটি রেকর্ড। তবে সব দেশ মিলে এই ওপেনার আছেন পাঁচে। আর তিনটি রান বেশি করতে পারলে উঠে যেতেন তিনে। ১৯৮৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০৪ রান করেছিলেন ক্যারিবিয়ান ওপেনার ডেসমন্ড হেইন্স, ২০০২ সালে ৪০৫ রান করেছিলেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ। ২০০৮ সালে বাংলাদেশের বিপক্ষে ৪৫১ রান করে সালমান বাট আছেন দুইয়ে। ৫ ম্যাচ সিরিজে সবচেয়ে বেশি রান হ্যামিল্টন মাসাকাদজার, গত বছর কেনিয়ার বিপক্ষে করেছিলেন ৪৬৭।