৫০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ টেস্টেই ৫০ উইকেট পেয়ে গেলেন নিল ওয়াগনার। অভিষেকের পর ৫০তম উইকেটের দেখা পেতে কিউই বাঁহাতি পেসারের সময় লাগল ১ বছর ২০৪ দিন। সময়ের হিসাবে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে একমাত্র ড্যানিয়েল ভেট্টোরিই ওয়াগনারের ওপরে। ১৪তম টেস্টেই ৫০ উইকেট পাওয়া সাবেক অধিনায়কের সময় লেগেছিল ১ বছর ১২৪ দিন। কিউই বোলারদের মধ্যে ফ্রাঙ্ক ক্যামেরন, হেডলি হাওয়ার্থ ও রিচার্ড হ্যাডলিও ১৪ টেস্টে পেয়েছেন ৫০ উইকেট। শুধু ক্রিস মার্টিন (১৩) ও শেন বন্ডই (১২) কম ম্যাচ খেলে পেয়েছেন ৫০ উইকেট। মাত্র ৬ টেস্টেই ৫০ উইকেট,  বিশ্ব রেকর্ডটা ঊনবিংশ শতাব্দীর অস্ট্রেলীয় ফাস্ট বোলার চার্লি টার্নারের। সময়ের হিসাবে রেকর্ডটি অস্ট্রেলিয়া রডনি হগের, ১৯৭৯ সালে অভিষেকের ১১৩ দিনের মাথায় ৫০ উইকেট পেয়ে যান এই ফাস্ট বোলার।