৫০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ছয় টেস্টেই ৪৫ উইকেট, তার পরও রেকর্ডটা ছুঁতে পারলেন না ভারনন ফিল্যান্ডার। সবচেয়ে কম ম্যাচে ৫০ উইকেট পাওয়া যে হলো না। মাত্র ছয় ম্যাচেই ৫০ উইকেট পেয়ে রেকর্ডটির মালিক চার্লি টার্নার। অস্ট্রেলিয়ার এই ডানহাতি পেসার ১৮৮৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে পেয়েছিলেন ৫০তম উইকেট। ফিল্যান্ডারের সামনে অবশ্য সুযোগ আছে ম্যাচের হিসাবে দ্রুততম সময়ে উইকেটের ‘ফিফটি’ করা দ্বিতীয় বোলার হওয়ার। ২৩ মার্চ শুরু হতে যাওয়া ওয়েলিংটন টেস্টে নিতে হবে ৫ উইকেট। অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার টম রিচার্ডসনও মাইলফলকটি ছুঁয়েছিলেন সাত ম্যাচে।