প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনামুল জুনিয়র (৫৯) ও আরাফাত সানির (৫০) পর আরেক বাঁহাতি স্পিনার সাকলাইন সজীবেরও ৫০ উইকেট হয়ে গেল এবারের জাতীয় লিগে। রাজশাহী-খুলনার ফাইনালের দ্বিতীয় দিনেই এই মাইলফলক ছুঁয়েছেন রাজশাহীর এই বোলার। ২৩ বছর বয়সী স্পিনার জাতীয় লিগে আগেও ৫০ উইকেট পেয়েছেন। ২০০৯-১০ মৌসুমেও রাজশাহীর হয়ে ৫৪ উইকেট নিয়েছিলেন সাকলাইন, হয়েছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। জাতীয় লিগের ইতিহাসে একমাত্র সাকলাইনই দুবার পেয়েছেন ৫০ উইকেট। এক মৌসুমে তিন বোলারের উইকেটের ফিফটিও প্রথম দেখল জাতীয় লিগ। এর আগে ২০০৫-০৬ মৌসুমে দুজন পেয়েছিলেন ৫০ উইকেট, সিলেটের হাসিবুল হোসেন (৫৭) ও চট্টগ্রামের ইয়াসিন আরাফাত (৫০)। জাতীয় লিগের ১২ বছরের ইতিহাসে উইকেটের ফিফটি করেছেন মাত্র ৯ জন বোলার, ১০ বার।