প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসির পর ক্রিস্টিয়ানো রোনালদোরও মৌসুমে ৫০ গোল হয়ে গেল। এই নিয়ে টানা দুই মৌসুম এই কৃতিত্ব দেখালেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের দুই তারকা। এর আগে ইউরোপে টানা দুই মৌসুম কমপক্ষে ৫০ গোল করেছেন মাত্র দুজন ফুটবলার—জার্ড মুলার ও জিমি ম্যাগ্রয়। বায়ার্ন মিউনিখ তারকা মুলার ১৯৭১-৭২ মৌসুমে ৫০ ও ১৯৭২-৭৩ মৌসুমে করেছিলেন ইউরোপিয়ান রেকর্ড ৬৭ গোল। স্কটল্যান্ডের ম্যাগ্রয় সেল্টিকের হয়ে ১৯২৬-২৭ মৌসুমে ৫৯ ও ১৯২৭-২৮ মৌসুমে ৬২ গোল করেন। এরপর ১৯৩৫-৩৬ মৌসুমেও ৫১ গোল করেছিলেন ক্যারিয়ারে ৫৩৪ ম্যাচে ৫৩৮ গোল করা এই স্কটিশ। এখন পর্যন্ত তিন মৌসুমে ৫০ গোল করা একমাত্র ফুটবলার ম্যাগ্রয়। এ ছাড়া দুই মৌসুমে ৫০ গোল করে করেছেন হাঙ্গেরির ফেরেঙ্ক ডিক (১৯৪৫-৪৬, জেন্টলোরিঙ্ক ও ১৯৪৮-৪৯, ফেরেঙ্কভারোস) ও ব্রাজিলের মারিও জার্দেল (১৯৯৯-২০০০, পোর্তো ও ২০০১-০২, স্পোর্টিং)।