৫০ ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুটি ছয়। পরশু শহীদ আফ্রিদি পাকিস্তানকে তো জেতালেনই, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৬৬ ম্যাচে পেয়ে গেলেন ৫০তম ওয়ানডে ছক্কাও। ওয়ানডেতে নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে কোনো ব্যাটসম্যানের ৫০ ছক্কার উদাহরণই মাত্র তিনটি, যার দুটিই আবার এই পাকিস্তানি অলরাউন্ডারের। অন্যটি শ্রীলঙ্কার বিপক্ষে, ৬৮ ম্যাচে ৬৩ ছক্কা। এছাড়া সনাত্ জয়াসুরিয়ারই শুধু নির্দিষ্ট কোনো দলের বিপক্ষে ৫০-এর বেশি ছক্কা আছে, যেটি পাকিস্তানের বিপক্ষে, ৮২ ম্যাচে ৫৩ ছয়।