৫০ ছক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাডাম গিলক্রিস্ট
অ্যাডাম গিলক্রিস্ট

পিটার সিডলকে মিড উইকেট দিয়ে উড়িয়ে মেরে দারুণ এক ছক্কা। ৫০! কাল পোর্ট এলিজাবেথে এই ছক্কাটা মেরেই টেস্টে ছয়ের ফিফটি পুরো করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। ৫০ বা এর বেশি ছক্কা হাঁকানো মাত্র দ্বিতীয় দক্ষিণ আফ্রিকান তিনি। মাত্রই টেস্ট থেকে অবসর নেওয়া জ্যাক ক্যালিসের ছক্কাসংখ্যা ৯৭। ডি ভিলিয়ার্স ৫০ ছক্কা ক্লাবের ২৮তম সদস্য। এই ২৮ জনের একজন অ্যাডাম গিলক্রিস্ট আবার ছক্কার সেঞ্চুরি করেই অবসরে গেছেন। অস্ট্রেলীয় উইকেটকিপার-ব্যাটসম্যান ৯৬ ম্যাচে ছক্কা মেরেছেন ঠিক ১০০টি।