৫০ ছাড়িয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৫ বলে ৬৫ রান। দল জিতেছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানও হয়ে গেছে ব্রেন্ডন ম্যাককালামের। ২০ ওভারের ক্রিকেটে ম্যাককালামের এটি ১৩তম ফিফটি। কিউই অধিনায়কের দুটি সেঞ্চুরিও আছে। সব মিলিয়ে ১৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস, মোট রানের মতো পঞ্চাশ ছাড়ানো ইনিংসের সংখ্যায়ও সবার ওপরে ম্যাককালাম। ১২টি পঞ্চাশ ছাড়ানো ইনিংস নিয়ে ক্রিস গেইল আছেন এরপর। শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশান ও মাহেলা জয়াবর্ধনে এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও শেন ওয়াটসন ১০টি করে ইনিংস নিয়ে আছেন এরপর। বাংলাদেশের সেরা সাকিব ও তামিম। এ দুজনের ফিফটি তিনটি করে।