৫০ মিনিটেই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারও কারও বিশ্বকাপ-স্বপ্ন ভেঙে যায় শুরুর বেশ আগে। কারও কারও বিশ্বকাপ শেষ হয় শুরুর আগে প্রস্তুতি পর্বে, অনুশীলনে বা প্রস্তুতি ম্যাচে খেলতে গিয়ে কেউ চোট পেয়ে৷ অস্ট্রেলিয়ার ইভান ফ্রানিচের বিশ্বকাপ শেষ হলো মাঠে ৫০ মিনিট খেলে। গত ১৩ জুন চিলির কাছে ৩-১ গোলে হারা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান ব্রিসবেন রোরের ডিফেন্ডার৷ ফিরে যাচ্ছেন তিনি দেশে৷ চোটটা এমনই গুরুতর যে সতীর্থ অ্যালেক্স উইলকিনসনের শঙ্কা, তাঁর ক্যারিয়ারই এতে শেষ হয়ে যেতে পারে৷ ফ্রানিচের লক্ষ্য, আগামী এ-লিগ ও এশিয়ান কাপে খেলা। কিন্তু তাতে তো আর বিশ্বকাপ দুঃখে প্রলেপ পড়বে না, ‘বিশ্বকাপে খেলব বলে এত কষ্ট করলাম। কিন্তু ৫০ মিনিট বিশ্বকাপ খেলেই শেষ হয়ে গেল স্বপ্ন।’ ওয়েবসাইট।