৫০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি, প্রথম শ্রেণী, লিস্ট ‘এ’ ও স্বীকৃত টি-টোয়েন্টি মিলিয়ে শচীন টেন্ডুলকারের রান এখন ৫০ হাজারের ওপরে। পরশু চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির  সেমিফাইনালে টিঅ্যান্ডটির বিপক্ষে প্রথম ভারতীয় হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন টেন্ডুলকার। ২৫ বছরে ৯৫৩ ম্যাচ খেলে ৫০ হাজার রান পেরিয়েছেন টেন্ডুলকার। স্বীকৃত ক্রিকেটে ৫০ হাজারের বেশি রান করা ব্যাটসম্যান এখন ১৬ জন। ৬৭০৫৭ রান করে সবার ওপরে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ। তালিকার প্রথম নয়জনই ইংল্যান্ডের। ইংলিশদের বাইরে সবচেয়ে বেশি ৫৩৭০৩ রান ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজের।