৫০তম সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ায় মেব্যাংক চ্যাম্পিয়নশিপে শেষ রাউন্ডে সিদ্দিকুর শেষ চার হোলে করলেন তিন বার্ডি। তবে এশিয়া ও ইউরোপিয়ান ট্যুরের যৌথ আয়োজনের টুর্নামেন্টে বাংলাদেশের গলফার হয়েছেন ৫০তম। সব মিলিয়ে পারের চেয়ে ১ শট কম খেলেছেন শেষ রাউন্ডে ৪টি বার্ডি ও ৩টি বগি করা সিদ্দিকুর। ৩০ লাখ মার্কিন ডলারের টুর্নামেন্ট থেকে সিদ্দিকুরের আয় ১২ হাজার ৬০০ ডলার। পারের চেয়ে ১৫ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন পুরো টুর্নামেন্টে মাত্র ২টি বগি করা অস্ট্রেলিয়ার মার্কাস ফ্রেজার। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।