৫৪-তে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজে আবহাওয়ার কবলে পড়েছে মালয়েশিয়ার ইসকান্দার জোহর ওপেন গলফ টুর্নামেন্ট। পরশু প্রথম দিনে মাত্র তিন হোল শেষ করতে পেরেছিলেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। কাল সকালে প্রথম রাউন্ডটা শেষ করতে পারলেও বৃষ্টির বাগড়ায় শেষ করতে পারেননি দ্বিতীয় রাউন্ডের খেলা। ১৮ হোলের মধ্যে শেষ করেছেন ১৩টি। অসমাপ্ত দ্বিতীয় রাউন্ড শেষ করতে আজ স্থানীয় সময় সকাল সাড়ে সাতটায় আবার সব গলফারকে আসতে হবে কোর্সে। যেটুকু খেলা হয়েছে তাতে অবশ্য স্বস্তিতে নেই সিদ্দিকুর। পারের চেয়ে মাত্র ১ শট কম খেলে ৫৪ নম্বরে আছেন বাংলাদেশের সেরা গলফার। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।