প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৯০ রানে ১৯ উইকেট, টেস্ট ইতিহাসের ম্যাচ-সেরা বোলিংয়ের পর জিম লেকার কি ভাবতে পেরেছিলেন পরে আরও ১৮ টেস্ট খেলে ইনিংসে ৫ উইকেটই পাবেন মাত্র দুবার! ১৯৫৬ সালে লেকারের সেই অবিশ্বাস্য কীর্তির পর ইংলিশরাও কি ভাবতে পেরেছিল কোনো স্পিনারের ম্যাচে ১০ উইকেট দেখতে আরও ৫৪ বছর লেগে যাবে তাঁদের! চট্টগ্রাম টেস্টে ইংলিশ স্পিনারদের এই দীর্ঘ খরার অবসান হয়েছে গ্রায়েম সোয়ানের হাতে। ইংলিশ স্পিনারদের মধ্যে সর্বোচ্চ চারবার টেস্টে ১০ উইকেট পেয়েছেন জনি ব্রিগস ও চার্লি ব্লাইথ। দুজনেই ছিলেন বাঁহাতি অর্থোডক্স বোলার। লেকারের মতো ৩ বার করে পেয়েছেন টনি লক ও টিচ ফ্রিম্যান। ৬ বার নিয়ে সবার ওপরেই থাকার কথা ডেরেক আন্ডারউডের, তিনি এই দলে পড়ছেন না স্পিনের পাশাপাশি মিডিয়াম পেসও করতেন বলে।