৫৭ বছর পর লিলের শিরোপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিল মানেই যেন রূপকথা! সেই শুরু থেকেই। ১৯৪৪ সালে জন্ম ফরাসি ক্লাবটির। পরের বছর ফরাসি লিগে খেলা শুরু। লিগে নাম লেখানোর প্রথম বছরেই শিরোপা। এর পর থেকে অবশ্য লিল হয়ে যায় মায়াবী বিভ্রম। এই তাদের ঝলক দেখা যায় তো নিভে যায় পরক্ষণেই। সেই রূপকথা, সেই ঝলক এবার আবার দেখাল লিল। ফরাসি কাপের পর এক ম্যাচ হাতে রেখে জিতল ফরাসি লিগও।১৯৪৫-৪৬ মৌসুমের পর ১৯৫৩-৫৪ মৌসুমেও ফরাসি লিগের ট্রফি শোকেসে তুলেছিল লিল। ৫৭ বছর পর পরশু লিগ শিরোপা নিশ্চিত হয়েছে রোনালদিনহোর পুরোনো ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ের সঙ্গে ২-২ গোলের ড্রয়ে। পুরো মৌসুমটাই দাপটের সঙ্গে খেলেছে লিল। মৌসুমে একবার মাত্র শীর্ষস্থান হারিয়েছে তারা। এএফপি।