৫৮ রানের লজ্জা, ৯ উইকেটে হার
বিশ্বকাপে এত দিন বাংলাদেশের সর্বনিম্ন রান ছিল ১০৮। লজ্জাটা ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওয়ানডের ইতিহাসটা আরও খারাপ, মাত্র ৭৪ রান। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৮ রানে গুটিয়ে গিয়ে মিরপুরে আজ ওয়ানডে আর বিশ্বকাপের ‘লজ্জার’ রেকর্ডটা নতুন করে লিখেছে সাকিব আল হাসানের দল।দিবা-রাত্রির এই ম্যাচ রাতে গড়ানোর প্রয়োজন হয়নি। দিনের আলো থাকতেই ম্যাচটা নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ খেলেছে ১৮.৫ ওভার। আর ৯ উইকেটের জয় নিশ্চিত করতে ড্যারেন স্যামির দল খেলেছে ১২.২ ওভার।বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন রানের ইতিহাস গড়ার শুরুটা হয়েছিল প্রথম ওভারেই। বাংলাদেশের রানের খাতা খোলার আগেই বিদায় তামিম ইকবালের। বলতে গেলে ক্যারিবীয় বোলারদের কাছে অসহায় আত্মসমর্পণ করেছেন প্রত্যেকে। জুনায়েদ সিদ্দিকী (২৫) ও মোহাম্মদ আশরাফুল (১১) ছাড়া কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি অসহায়ত্ব উপহার দিয়েছেন সুলিমান বেন। বা-হাঁতি এই স্পিনার শিকার করেন চারটি উইকেট। তিনটি করে উইকেট নেন কেমার রোচ ও ড্যারেন স্যামি।সংক্ষিপ্ত স্কোরবাংলাদেশ ৫৮/১০ (১৮.৫ ওভার)জুনায়েদ ২৫, আশরাফুল ১১বেন ১৮/৪, রোচ ১৯/৩, স্যামি ২১/৩ওয়েস্ট ইন্ডিজ ৫৯/১ (১২.২ ওভার)গেইল ৩৭*, ড্যারেন ব্রাভো ৯*নাঈম ইসলাম ১৪/১