৫৯-এ শেষ সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনা তাইপের ইয়েংদার প্লেয়ার চ্যাম্পিয়নশিপে ৫৯তম হয়েছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ডে খেলতে নেমে আগের চেয়ে এক ধাপ এগোলেও কাল আরও বাজে খেলেছেন। চতুর্থ রাউন্ডে পারের চেয়ে দুই শট বেশি খেলেছেন তিনি। কাল সিদ্দিকুর ১টি বার্ডি ও ৩টি বগি করেছেন। সব মিলিয়ে খেলেছেন পারের চেয়ে দুই শট বেশি। পারের চেয়ে ১২ শট কম খেলে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন স্পেনের গলফার কার্লোস পিজেম। কাল শেষ রাউন্ডে পিজেম ৫টি বার্ডি করে জিতে নেন ৫ লাখ ডলারের টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে সিদ্দিকুর ৫৯তম হলেও আগামী আগস্টের রিও অলিম্পিকে যাওয়া নিয়ে তাঁর সংশয় সামান্যই। ১১ জুলাইয়ে প্রকাশ হতে যাওয়া অলিম্পিক র্যা ঙ্কিংয়ে ৬০-এর মধ্যে থাকছেন এটা প্রায় নিশ্চিত। আর এতেই অলিম্পিকের টিকিট পেতে যাচ্ছেন। অলিম্পিক র্যা ঙ্কিংয়ে এই মুহূর্তে ৫৫তম স্থানে আছেন সিদ্দিকুর।