৬ অক্টোবরের মধ্যে ট্রাইব্যুনাল
ট্রাইব্যুনাল গঠনে দেরি দেখে মনে হচ্ছিল নির্বাচনী ডামাডোলে বিসিবি বুঝি ভুলেই গেছে বিপিএল ফিক্সিংয়ের কথা। আসলে তা নয়। কাল এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসানই জানালেন, ৬ অক্টোবরের মধ্যে গঠিত হবে বিসিবির শৃঙ্খলা কমিটি ও ট্রাইব্যুনাল।
অভিযুক্ত ক্রিকেটারদের হাতে অভিযোগনামা তুলে দেওয়ার ৪০ দিন পেরিয়ে গেলেও আকসুর শর্ত অনুযায়ী এখনো বিচারিক কার্যক্রমের জন্য ট্রাইব্যুনাল গঠন করতে পারেনি বিসিবি। শোনা গেছে, ট্রাইব্যুনালের সম্ভাব্য বিচারকেরা অনেক বেশি সম্মানী চাওয়াতেই এই বিলম্ব। বোর্ড সভাপতি অবশ্য কাল সে প্রসঙ্গে না গিয়ে বলেছেন, ‘আগামী ৬ তারিখের মধ্যে এটা হয়ে যাবে আশা করি। কিছু জটিলতার সৃষ্টি হয়েছে। আমরা সেগুলো থেকে বেরিয়ে আসতে পারব। এ ব্যাপারে গতকালও (গত পরশু) আইসিসি সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে।’
বিপিএলে ফিক্সিংয়ের তদন্ত করে আকসু মোট নয়জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে।