৬ উইকেটের সহজ জয় পাঞ্জাবের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাডাম গিলক্রিস্টের অধিনায়কোচিত ব্যাটিংয়ে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২১ বল বাকি রাখতেই জয় তুলে নেয় পাঞ্জাব। ৪৬ বলে ৬৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন গিলক্রিস্ট।উদ্বোধনী জুটিতেই ৫১ রান যোগ করে পাঞ্জাবকে ভালো সূচনা এনে দিয়েছিলেন অ্যাডাম গিলক্রিস্ট ও মানদিপ সিং। এরপর খুব অল্প সময়ের মধ্যেই মানদিপ, নিতিন সৈনি ও ডেভিড হাসি সাজঘরে ফিরলেও জয় তুলে আনতে কোনো সমস্যা হয়নি গিলক্রিস্টদের। চতুর্থ উইকেটে ৪৫ রানের জুটি গড়েই জয় নিশ্চিত করে ফেলেন গিলক্রিস্ট ও সিদ্ধার্থ চিসনিস।এর আগে পাঞ্জাবের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে ইনিংস শেষ করে চেন্নাই সুপার কিংস। ৪৮ রান করে একাই যা একটু প্রতিরোধ গড়তে পেরেছিলেন ডোয়াইন ব্রাভো। পাঞ্জাবের পক্ষে দুটি করে উইকেট পেয়েছেন পারভিন্দার আওয়ানা, আজহার মেহমুদ ও প্রাভিন কুমার।