৬ উইকেটের সহজ জয় ভারতের
নিউজিল্যান্ডের কাছে ওয়াইম্যাক্স ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ২০০ রানের বিশাল ব্যবধানে হারের পর সিরিজে টিকে থাকার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচটা বাঁচা-মরার লড়াইয়ে পরিণত হয়েছিল ভারতের জন্য। আর স্বাগতিক শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারানোর পাশাপাশি বোনাস পয়েন্ট অর্জন করে দাপটের সঙ্গেই সিরিজে ফিরলো ধোনির দল।শ্রীলঙ্কার দেওয়া ১৭১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ভারতীয় ওপেনার শেবাগ ও দিনেশ কার্তিক। কিন্তু দলীয় ৩০ রানের মাথায় ম্যাথিউসের বলে কুলাসেকারার হাতে ধরা পড়েন কার্তিক। পরবর্তী দুই ওভারে বিরাট কোহলি ও রোহিত শর্মা কোন রান না করেই ফিরে গেলে চাপের মুখে পড়ে যায় ভারত। এরপর দলের হাল ধরেন শেবাগ ও সুরেশ রায়না। চতুর্থ উইকেট জুটিতে ৫৯ রান যোগ করেন এই দুই ব্যাটসম্যান। দলীয় ৯১ রানের মাথায় দিলহারা ফার্নান্দোর বলে উপল থারাঙ্গার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান রাইনা। এবার শেবাগের সঙ্গে যোগ দেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কান বোলারদের হতাশ করে দিয়ে ৮০ রানের পার্টনারশিপ গড়ে ১৫ ওভার বাকি থাকতেই জয় তুলে নেন তাঁরা। অপরাজিত ৯৯ রান করে ম্যাচসেরা হয়েছেন শেবাগ। সিরিজের চতুর্থ ম্যাচে ১৯ আগস্ট মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ওয়েবসাইট