৬ রানে অলআউট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুক্রবার কাউন্টিতে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে ২০ রানে অলআউট হয়েছে এসেক্স। দলটির ১১৯ বছরের ইতিহাসে যা সর্বনিম্ন স্কোর। তবে প্রথম শ্রেণীর ক্রিকেটে এর চেয়ে কম রানে গুটিয়ে যাওয়ার ঘটনাও আছে ২৯টি! সবচেয়ে কম রানের রেকর্ডটি জানলেও চোখ কপালে উঠতে পারে—৬! ১৮১০ সালের জুনে ইংল্যান্ডের বিপক্ষে ৬ রানে অলআউট হয়েছিল দ্য ‘বি’স। সাধারণত ‘বি’ আদ্যক্ষর নামের ক্রিকেটারদের নিয়ে গড়া হতো দলটি। তবে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধের শেষ দিকে বিলুপ্ত হয়ে যায় দলটি। দ্বিতীয় সর্বনিম্ন ১২ রানে অলআউট হয়েছে দুটি দল, ১৮৭৭ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ১৯০৭ সালে নর্দাম্পটনশায়ার।