৬ সপ্তাহের জন্য বাইরে শাহাদাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ ফুটবল খেলতে গিয়ে জটলার মধ্যে পড়ে গিয়েছিলেন, বাঁ পা দেবে গিয়েছিল বালুতে। ওই অবস্থাতেই তাঁর ওপর পড়লেন আরও কয়েকজন। শাহাদাত হোসেনকে সেখান থেকে নিতে হলো স্থানীয় আল ফুয়াদ হাসপাতালে।কক্সবাজারের এই হাসপাতাল থেকে কাল রাতে দুঃসংবাদই এল। টেলিফোনে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, শাহাদাতের বাঁ পায়ের বুড়ো আঙুল মচকে গেছে। ওপরের চামড়া কেটে যাওয়ায় বালিও ঢুকে গেছে ভেতরে। সেটা পরিষ্কার করে সেলাই দিতে হয়েছে আহত স্থানে। ‘আপাতত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। এই সময়ের মধ্যে শুধু হাতের এক্সারসাইজ আর সাইক্লিং করতে পারবে। তবে খেলায় ফিরতে ছয় সপ্তাহ লেগে যাবে’—জানিয়েছেন বিসিবির চিকিৎসক।আসন্ন জিম্বাবুয়ে সিরিজের জন্য ২২ জনের প্রাথমিক দল ঘোষণার কথা আজকালের মধ্যেই। শাহাদাত হোসেনের জন্য জিম্বাবুয়ে সফর তো এর আগেই শেষ!