৬-১ করতে চায় অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজের মীমাংসা হয়ে গেছে। কিন্তু অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের গুরুত্ব তার পরও থাকছে। আর কদিন পরই বিশ্বকাপ, এটিই যে বিশ্বকাপ প্রস্তুতির সবচেয়ে বড় সুযোগ। আজ সিডনিতে সিরিজের ষষ্ঠ ম্যাচে মুখোমুখি হবে ক্রিকেটের চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। ৪-১ ব্যবধানে এগিয়ে থাকা অস্ট্রেলিয়া মরিয়া সিরিজটাকে ৬-১-এ জিততে। আর সফরের শেষ সপ্তাহে এসে ইংল্যান্ডের চাওয়া দুটি—ব্যাটসম্যানদের ফর্ম ফিরে পাওয়া ও ইনজুরি-মুক্ত থাকা।অ্যাশেজে কী দুর্দান্ত ফর্মই না দেখিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। কিন্তু ওয়ানডে সিরিজে জোনাথন ট্রট ছাড়া অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ। পিটারসেন, স্ট্রাউস, বেল, মরগান—সবাই হতাশ করেছেন। অলরাউন্ডার কলিংউডকে মনে হয়েছে শুধুই বোলার। বিশ্বকাপের আগে তাঁদের স্বরূপে ফেরার এটাই শেষ সুযোগ।টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের প্রস্তুতিটা অস্ট্রেলিয়ার ভালোই হচ্ছে। ব্রেট লি দারুণ খেলছেন। ব্যাটসম্যানরাও রানে আছেন। মাইকেল ক্লার্ক দুঃসময় কাটানোর ইঙ্গিত দিয়েছেন ব্রিসবেনে হাফ সেঞ্চুরি করে। তবে চিন্তা শুধু বিশ্বকাপে মাইক হাসির বিকল্প হিসেবে থাকা শন মার্শকে নিয়ে। হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন পঞ্চম ম্যাচেই, কাল জানা গেছে সিরিজ থেকে ছিটকে গেছেন জিওফ মার্শ-তনয়।তাঁর জায়গায় বাকি দুই ম্যাচের জন্য ডাকা হয়েছে ক্যালাম ফার্গুসনকে। ২০০৯-এর আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে হাঁটুর মারাত্মক ইনজুরিতে পড়ার পর দলের বাইরে ছিলেন তিনি। ফার্গুসনের ওয়ানডে রেকর্ডও দারুণ। ২৬টি ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় ৪৬.০৭। ফার্গুসনকে ডাকা হলেও আজকের ম্যাচে বিশ্বকাপ দলে থাকা টিম পেইনের সম্ভাবনাই বেশি।সিরিজের শুরুতেই ইনজুরিতে পড়া ফাস্ট বোলার শন টেইট খেলতে পারেন সিডনিতে। নেটে সাচ্ছন্দ্যেই বল করেছেন তিনি।তবে সিডনিতে ব্রিসবেন ফিরবে না বলে আশাবাদী ক্যামেরন হোয়াইট। অধিনায়ক ক্লার্ক দর্শকের দুয়ো ধ্বনি শুনেছিলেন ব্রিসবেনে। স্পষ্টতই ওইদিকে ইঙ্গিত করেছেন ক্লার্কের ডেপুটি। ওয়েবসাইট।