৬০ রানের পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্টের এক সেশন শেষ হয়েছে মাত্র। আরও সাড়ে চার দিনেরও বেশি বাকি। আর পরের টেস্ট তো আছেই। এখনই ইংল্যান্ডকে সিরিজজয়ী ঘোষণা করে দেওয়া হয়তো যায়, কিন্তু ক্রিকেটীয় অনিশ্চয়তা বলতে তো একটা কথা আছে। তবে আইরিশ জুয়াড়ি কোম্পানি প্যাডি পাওয়ারের সে পর্যন্ত তর সইল না। অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হওয়ার পরই তারা ঘোষণা দিয়ে দিয়েছে, ইংল্যান্ডের অ্যাশেজ জেতার পক্ষে যাঁরা বাজি ধরেছিলেন তাঁরা সব টাকা ফেরত পাবেন। এখন পর্যন্ত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংলিশরা, এই টেস্ট জিতলেই অ্যাশেজ আবার তাদের হাতে। অস্ট্রেলিয়ার বিপর্যয়ের পর ইংল্যান্ডের পক্ষে বাজির দর কমে হয়েছে ৯-১। সবই মানা গেল, কিন্তু টেস্ট শেষ হওয়ার আগেই এমন ঘোষণা! রয়টার্স।