প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ জানুয়ারি ১৯৭১। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচ দিয়েই যাত্রা শুরু হয়েছিল ওয়ানডে ক্রিকেটের। ৪২ বছর পর গতকাল ওভালে ইংল্যান্ড খেলল নিজেদের ৬০০তম ম্যাচটি। অস্ট্রেলিয়া কিন্তু ৬০০তম ওয়ানডে খেলে ফেলেছে আট বছর আগেই। ২০০৫ সালের ১২ জুলাই সেই ম্যাচটিও হয়েছিল এই ওভালেই। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও বাংলাদেশ ছাড়া টেস্ট পরিবারের বাকি সাতটি দেশই ৬০০ ওয়ানডের মাইলফলক স্পর্শ করে ফেলেছে। প্রথম খেলেছে পাকিস্তান (২০০৪ সালের ৬ অক্টোবর)। ওয়ানডেতে সবচেয়ে বেশি ম্যাচ খেলায় অবশ্য তাদের ছাড়িয়ে গেছে ভারত (৮১৯) ও অস্ট্রেলিয়া (৮১৩)।