৮/৭!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালোবাসা দিবসে আজ ভারতের কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নেওয়ার লড়াইয়ে নামবে দক্ষিণ আফ্রিকা। ১১৪ বছর আগে এই ভালোবাসা দিবসেই তাদের ধ্বংস করে দিয়েছিলেন জর্জ লোম্যান। পোর্ট এলিজাবেথের সেন্ট জর্জেস পার্কে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ইনিংসে ৩১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গিয়েছিল মাত্র ৩০ রানে। লোম্যানের বোলিং বিশ্লেষণ ছিল ৯.৪-৫-৭-৮! টেস্টে সবচেয়ে কম বোলিং গড়ের মতো (১০.৭৫) সবচেয়ে কম রানে ৮ উইকেট নেওয়ার লোম্যানের রেকর্ডটিও টিকে আছে এখনো। ১৮ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে তিনবার করে সাত ও আট উইকেট এবং একবার নয় উইকেট নেওয়া এই পেসার পৃথিবীর মায়া কাটিয়েছেন মাত্র ৩৬ বছর বয়সেই। লোম্যানের কীর্তির ৭ বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই কেপটাউনে আরেক ইংলিশ পেসার জন ব্রিগস ৮ উইকেট পেয়েছিলেন ১১ রানে। ২৪ রানে ৮ উইকেট নেওয়ার কীর্তি আছে গ্লেন ম্যাকগ্রার, ২০০৪ সালের ডিসেম্বরে পার্থে।