দক্ষিণ আফ্রিকা ২৫৭/৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃষ্টির জন্য পরশু দিনের বেশির ভাগ সময়ই ড্রেসিংরুমে কাটিয়েছে দুই দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে ৩৪ ওভার খেলতে পেরেছে টসজয়ী দক্ষিণ আফ্রিকা। তবে কাল দিনের খেলা শুরু হয়েছিল ঠিক সময়েই। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা অবশ্য দুই স্পিনারকে সামলাতেই হিমশিম খাচ্ছে। সুলেমান বেন ও শিলিংফোর্ডের বোলিংয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৫৭ রান। বাউচার ১৪ রানে ব্যাট করছেন, সঙ্গী ডেল স্টেইনের রান ৯। ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে বিপদেই পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। সেখান থেকে তাদের উদ্ধার করেছে ডি ভিলিয়ার্স (৬৮) ও অ্যাশওয়েল প্রিন্সের (৫৭) হাফ সেঞ্চুরি। ষষ্ঠ উইকেট জুটিতে দুজন মিলে তুলেছেন ১২২ রান। এর আগে পরশু ৩ উইকেট হারিয়ে ৭০ রান তুলে দিনের খেলা শেষ করে দক্ষিণ আফ্রিকা। ওয়েবসাইট।