৭ উইকেটে জয়ী পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে সংগ্রহ করে ৪১২ রান, আর পাকিস্তান ৪৬৬। চতুর্থ দিনের খেলার মাঝামাঝি অবস্থায়ও মনে হচ্ছিল, ড্রয়ে সমাপ্ত হবে বুলাওয়ে টেস্ট। তবে হঠাত্ নাটকীয়তায় জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।জয়ের নায়ক আইজাজ চিমা ও মোহাম্মদ হাফিজ। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের এই দুই বোলার তুলে নেন স্বাগতিকদের চারটি করে উইকেট। জিম্বাবুয়ে অলআউট হয় ১৪১ রানে, লিড মাত্র ৮৭ রানের। আজ টেস্টের শেষ দিনে মধ্যাহ্নবিরতির আগেই বড় জয় নিশ্চিত করে পাকিস্তান। ওয়েবসাইট।সংক্ষিপ্ত স্কোর—জিম্বাবুয়ে ৪১২ ও ১৪১পাকিস্তান ৪৬৬ ও ৮৮/৩ (২১.৪ ওভার)ফল: পাকিস্তান ৭ উইকেটে জয়ীম্যাচ-সেরা: মোহাম্মদ হাফিজ