৭০০ হলো দেল পিয়েরোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাসের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন ১৯৯৩ সালে। আর কয়েক মাস গেলেই সংসারের মেয়াদ হবে দুই দশকের! জুভেন্টাসের জার্সি গায়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি অনেক দিন ধরেই তাঁর অধিকারে। পরশু সেই সংখ্যাটাই ৭০০-তে নিয়ে গেলেন আলেসান্দ্রো দেল পিয়েরো। ইতালিয়ান এই স্ট্রাইকার উপলক্ষটা স্মরণীয়ও করে রাখলেন ফ্রি-কিক থেকে দারুণ এক গোল করে। ৮২ মিনিটের ওই গোলেই শেষ পর্যন্ত লাৎসিওকে ২-১-এ হারিয়েছে জুভরা। এই জয়ে ইতালিয়ান লিগের শীর্ষস্থান আবারও ফিরে পেল ‘তুরিনের বৃদ্ধা’। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লিগ, বুন্দেসলিগার মতো সিরি ‘আ’ও এবার দারুণ জমেছে। ছয়টি করে ম্যাচ এখনো বাকি, ৩২ ম্যাচ শেষে জুভেন্টাসের পয়েন্ট ৬৮, মিলানের ৬৭। এএফপি।