৭১ বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই মৌসুমের শুরুতে অনেককেই চোখ কচলে আরেকবার তাকাতে বাধ্য করেছে লেভান্তে। স্প্যানিশ লিগের প্রথম ১০ ম্যাচে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষেই উঠে এসেছিল ক্লাবটি। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের সঙ্গে কাঁধ মিলিয়ে লড়ছিল। পরে অবশ্য খানিকটা পথ হারিয়ে এখন পয়েন্ট টেবিলের চারে। নতুন যুগের যাত্রাপথে হাঁটতে শুরু করা লেভান্তে কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালেও উঠে এল। প্রথম লেগে ১-২ গোলে হারলেও পরশু অ্যালকরকনকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করেছে তারা। লেভান্তে সর্বশেষ কোপা ডেল রের কোয়ার্টার ফাইনালে উঠেছিল ১৯৭১ সালে। শেষ আটে তাদের প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া। ওয়েবসাইট।