৭২ রানে অলআউট পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে পাকিস্তানের সর্বনিম্ন স্কোর ছিল ৮০ রান। ইংল্যান্ডের বিপক্ষে এর আগের টেস্টে করা সেই সর্বনিম্ন স্কোরের রেকর্ড আজ শুক্রবার ছাড়িয়ে গেল পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাত্র ৭২ রানেই গুটিয়ে গেছে সফরকারীদের প্রথম ইনিংস। টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে এটাই এখন পাকিস্তানের সর্বনিম্ন স্কোর। আর সব মিলিয়ে এটা পাকিস্তানের চতুর্থ সর্বনিম্ন স্কোর।১৩ ওভার ব্যাট করার পর মাত্র নয় রান করেই বিদায় নেন পাকিস্তানের দুই ওপেনার ইমরান ফারহাদ ও সালমান বাট। লাঞ্চের আগেই ছয় উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। পাকিস্তান স্কোরবোর্ডে তখন যোগ হয়েছে মাত্র ৩৬ রান। সপ্তম উইকেট জুটিতে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৭ রানের জুটি গড়েন উমর আমিন ও মোহাম্মদ আমির। পাকিস্তান ইনিংসের সর্বোচ্চ ২৩ রান করে স্টুয়ার্ড ব্রডের শিকারে পরিণত হন উমর আমিন। রানের খাতা না খুলেই বিদায় নিয়েছেন পাকিস্তানের পাঁচজন ব্যাটসম্যান। অ্যান্ডারসন ও স্টুয়ার্ড ব্রড নিয়েছেন চারটি করে উইকেট। স্টিভেন ফিন পেয়েছেন দুটি উইকেট।—ওয়েবসাইট