৭৩ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহিলা বিশ্বকাপের বাছাইপর্বে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ওয়ানডে স্ট্যাটাসবিহীন বাংলাদেশ মহিলা ক্রিকেট দল আজ ওয়ানডে স্ট্যাটাসধারী পাকিস্তানের কাছে হেরে গেছে ৭৩ রানে।সকালে টসে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট হাতে তুলে নেয় পাকিস্তান। ৫০ ওভারে পাকিস্তান দল সব কটি উইকেট হারিয়ে ১৯৭ রান করে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেন বিসমাহ মারুফ। বাংলাদেশের খাদিজাতুল কোবরা ৪১ রানে ৪ উইকেট নেন।১৯৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশের ব্যাটিংটা একেবারেই ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস ৪১.১ ওভারে ১২৪ রানে শেষ হয়ে যায়।সংক্ষিপ্ত স্কোরপাকিস্তান ১৯৭/১০ (৫০ ওভার)বিসমাহ মারুফ ৭৯খাদিজাতুল কোবরা ৪/৪১বাংলাদেশ ১২৪/১০ (৪১.১ ওভার)পাকিস্তান ৭৩ রানে জয়ী।