৭৪ রানের বড় জয় চেন্নাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে ৮ উইকেটের হার দিয়ে এবারের আসরের শুরুটা ভালোমতো করতে পারেনি চেন্নাই সুপার কিংস। তবে আজ ডেকান চার্জার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ধোনির সুপার কিংস। পেয়েছে ৭৫ রানের বড় ব্যবধানের জয়। জয়ের জন্য ১৯৪ রানের দুরুহ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ১৭ বল হাতে রেখেই মাত্র ১১৯ রানে গুটিয়ে গেছে ডেকান চার্জার্সের ইনিংস।ব্যাট হাতে ২৯ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলার পর বল হাতেও জ্বলে উঠেছিলেন রবীন্দ্র জাদেজা। চার ওভার বল করে মাত্র ১৬ রানের বিনিময়ে ৫টি উইকেট শিকার করেছেন এই অলরাউন্ডার। তাঁর দুর্দান্ত বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়েছিলেন ডেকান চার্জার্সের ব্যাটসম্যানরা। দলীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে অধিনায়ক ক্যামেরন হোয়াইটের ব্যাট থেকে। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ১১৯ রানেই গুটিয়ে যায় ডেকান চার্জার্সের ইনিংস।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ডু প্লেসিসের ৩৯, বদ্রিনাথের ২৫, জাদেজার ৪৮ ও ড্যারেন ব্রাভোর ১৮ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১৯৩ রান জমা করে চেন্নাই সুপার কিংস।